নিমা রহমানের `জননী`

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের `গুলশান এভিনিউ`, বৈশাখীর `মোমের পুতুলে`র পর এবার নিমা রহমানের পরিকল্পনায় একুশে টেলিভিশনের জন্য নির্মিত হতে যাচ্ছে নতুন আরেকটি ধারাবাহিক। খুব শিগগিরই নতুন এ ধারাবাহিকের কাজ শুরু করছেন তিনি। `জননী` নামের এই নাটকটির পরিচালনায় থাকবেন সৈয়দ আওলাদ। প্রাথমিকভাবে `জননী`র আড়াইশ পর্ব নির্মিত হবে বলে জানা গেছে। `জননী` নাটকের মূল গল্প গড়ে উঠেছে একজন মা'কে কেন্দ্র করে। সেই মা ও তঁার সন্তানদের সংসার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে এই ধারাবাহিকের কাহিনি আবর্তিত হয়েছে। নাটকে দেখা যাবে একজন মা তঁার পঁাচ সন্তানকে অনেক কষ্ট করে বড় করে তোলেন। কিন্তু সন্তানেরা বড় হওয়ার পর সেই মা'কেই নিজেদের বোঝা ভাবতে শুরু করে। নাটকে মূলত এ বিষয়টিই তুলে ধরার চষ্টো করা হয়েছে। এমনকি নাটকের মাধ্যমে এ বিষয়টির একটি সমাধানও তুলে ধরার চষ্টো করা হবে বলে জানা গেছে।নাটকটি সম্পর্কে নিমা রহমান বলেন, আমাদের সমাজে মায়েদের নিয়ে সন্তানদের এ রকম অসংখ্য ঘটনা অহরহই ঘটে থাকে। বিষয়টি দিন দিন আরও বাড়ছে। আমি মনে করি, জননী নাটকটির মাধ্যমে সন্তানেরা কিছুটা হলেও নিজেদের ভুল বুঝতে পারবে।